1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউ’র তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

মিঠামইনে এপিপি সায়েম মজুমদারের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশের সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৬৭ বার পড়া হয়েছে

মোক্তার হোসেন গোলাপঃ

কিশোরগঞ্জের মিঠামইনের ধোবাজোড়া- সিহাড়া গ্রামে এপিপি এডভোকেট সায়েম মজুমদারের পক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তার এপিপি প্রতিনিধি দল।

‎আজ বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া গ্রামে কনকনে শীতে কাঁপছে জনপদ, ঠিক সেই প্রচণ্ড ঠান্ডার মুহূর্তে ঘরের উষ্ণতা ছেড়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন কিশোরগঞ্জের জেলা জজ আদালতের এপিপি এডভোকেট সায়েম মজুমদারের প্রতিনিধি তার ছোট ভাই ফরহাদ মজুমদার, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার খোকন মিয়া, সিহাড়া গ্রামের মালেক মিয়া ও আক্তার মেম্বারের মাধ্যমে নিজ উদ্যোগে প্রকৃত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত বিতরণ করিয়েছেন।

‎ধোবাজোড়া টেম্পু স্টেশনে অতি দরিদ্র মানুষদের মাঝে কম্বল তুলে দেন। এ সময় শতাধিক দরিদ্র ও অসহায় বৃদ্ধ-বৃদ্ধা, নারী ও পুরুষ শীতবস্ত্র পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, তার এমন মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন শীতার্তরা। এ বিষয়ে অ্যাডভোকেট সায়েম মজুমদারের প্রতিনিধি দলের সদস্য মোঃ শাহ আলম বলেন, ‎তীব্র শীতে কেউ যেন কষ্ট না পায়, সেই দায়বদ্ধতা থেকেই প্রকৃত অসহায়দের খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করিয়েছি। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।

‎স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মানবিক ভূমিকা সাধারণ মানুষের মধ্যে আস্থা ও ভালোবাসা বাড়ায়। এই সময় শাহ আলম বিএনপি’র মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে ধানের শীষের ভোট চান তিনি।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ