1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের প্রধান দুটি সরকারি হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে ১৭ জন দালালকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে একযোগে এ অভিযান চালানো হয়। বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৩২ জনকে আটক করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৭ জনকে দালাল হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকিদের মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৯ জনের বিষয়ে তদন্ত চলছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও বলেন, ‘দূরদূরান্ত থেকে আসা দরিদ্র রোগীদের ফুসলিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। দালালমুক্ত হাসপাতাল গড়তে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়দের অভিযোগ, সরকারি হাসপাতালের অনেক চিকিৎসক বেসরকারি ক্লিনিক ব্যবসার সঙ্গে জড়িত। ফলে হাসপাতালে রোগীদের যথাযথ সেবা না দিয়ে ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সুযোগটিই কাজে লাগায় দালাল চক্র। এতে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঞা উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ