1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউ’র তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬০৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল্লাহ আল হারুন শামীম এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাজহারুল আলম ভূঞার সঞ্চালনায় উক্ত বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রিফাত। গীতাপাঠ করেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইশিতা রবি দাস। পরে জাতীয় সংগীত পরিবেশন করেন মনি, সালমা, বৃষ্টি ও তাদের দল।

দশম শ্রেণীর শিক্ষার্থী এনামুলের মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

ক্রীড়া শপথ পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান ইভা। প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক বিবি হাওয়া। তাকে সহযোগিতা করেন গণিত শিক্ষক আনোয়ার হোসাইন। আপ্যায়নের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক নোমান বাদশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

প্রতিযোগীতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ