1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউ’র তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

করিমগঞ্জ হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আসাদুজ্জামান খান লিপন।

উদ্বোধন শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান খান লিপন এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম আহমেদ এর সঞ্চালনায় উক্ত বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তাকিম ও গীতাপাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অপূর্ব সরকার। এরপর প্রধান শিক্ষক মোঃ ছাইদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুর রাশিদ মাষ্টার, হাজী বাবুল মিয়া, মোঃ শামসুল আলম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ সামছুজ্জামান খান, হাবিবউল্লাহ, রবিউল হাসান, শরীফ উদ্দীন মাষ্টার, আবুল খায়ের সুমন মেম্বার প্রমূখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইদুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত ও সমাপ্ত হয়।

প্রতিযোগীতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ