1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

তাড়াইলে জাঁকজমকপূর্ণভাবে এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় তাড়াইল উপজেলার মাদরাসা মার্কেটস্থ রাজদরবার রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাড়াইল উপজেলা এনসিপির আহ্বায়ক সার্জেন্ট (অব.) মহিউদ্দিন মাসুদ এর সভাপতিত্বে এবং জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে আগত অতিথিদের পরিচয়পর্ব এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, কিশোরগঞ্জ জেলা এনসিপির সভাপতি খাইরুল কবির। এছাড়াও উপস্থিত থেকে আলোচনা করে, করিমগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মোবারক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান ও সেক্রেটারি এম.কে. মাসউদ, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর, যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মুকুট রঞ্জন দাস বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ