1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তাড়াইল শতদল সোসাইটির আয়োজনে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

ঈদ বাজার পেয়ে খুশি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১০০টি অসচ্ছল পরিবার।

জানা যায়, তাড়াইল শতদল সোসাইটির আয়োজনে ঈদের আনন্দ সবার জন্যই সমান এ বার্তা পৌঁছে দিতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বরুহা ব্রীজ মোড় সংলগ্ন গেদু ভূঁইয়া সুপার মার্কেট ‘শতদল সোসাইটি’র কার্যালয়ে গরিব-অসহায়, দুঃস্থ ও পথবাসী ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। যাতে রয়েছে দেশি মুরগি, চাল, সয়াবিন তেল, ডাল, দুধ, চিনি, সেমাই, নুডলস, পেঁয়াজ, পোলার চাল, আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এ সময় শতদল সোসাইটির চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী, সিইও সেলিম আহম্মেদ, সিনিয়র ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শতদল সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ২০১২ সাল থেকে তারা নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তা ছাড়াও মাদকবিরোধী সচেতনতা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগকালীন সহযোগিতায় সক্রিয় রয়েছে সংগঠনটি।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়ক হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশাই করছেন আয়োজক ও এলাকাবাসী।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠনটি। তিনি বলেন, পথবাসী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ঈদের আগে শুভেচ্ছা উপহার পেয়ে সাধারণ মানুষ খুবই সন্তুষ্টি প্রকাশ করেছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ