1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউ’র তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

মিঠামইন নৌ-পুলিশ ইনচার্জের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন নৌ-পুলিশ ইনচার্জের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

আজ রোববার (১৯ জুলাই) সন্ধ্যা মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কনফারেন্স রুমে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন মিঠামইন।

মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদ্য যোগদানকারী অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

মিঠামইন নৌ-পুলিশ থানার পুলিশ পরিদর্শক (নিঃ) ও ইনচার্জ মো. নজরুল ইসলাম দির্ঘদিন এই নৌ-থানার অধীনে অষ্টগ্রাম, নিকলী ও মিঠামইন তিন উপজেলার হাওরাঞ্চলে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

বিদায় সংবর্ধনায় এই পুলিশ কর্মকর্তার দায়িত্বপালন কালীন সময়ের দক্ষতা, বিচক্ষণতা ও স্মৃতিময় মুহূর্তগুলো নিয়ে অতিথি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদায়ী পুলিশ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বক্তব্য দেন।

এসময় আরও বক্তব্য দেন, মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. শাহজাহান মজুমদার, অষ্টগ্রাম এবং মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদ্বয় মুহাম্মদ মজুন মিয়া ও মাজহারুল ইসলাম, অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক নাফিজ হায়াত প্রমুখ।

পরে, বিদায়ী পুলিশ কর্মকর্তা মো. নজরুল ইসলামের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মো. সাইফুল ইসলাম ও প্রধান অতিথি মো. জিল্লুর রহমান।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ