1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু

  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু। তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের জ্যেষ্ঠ কন্যা।

বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের পর কলেজ পরিচালনা কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় কলেজের অধ্যক্ষ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে নতুন সভাপতি এডভোকেট মাহবুবা জান্নাত মুমুকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং পরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

প্রথম সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু বলেন, আমি এখানে নতুন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমি বিশ্বাস করি, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করলে এই কলেজকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং কলেজের সার্বিক উন্নয়নে যা যা প্রয়োজন, আমি তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমার বাবা এই কলেজের সভাপতি ছিলেন। আমি খুব কাছ থেকে দেখেছি, এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য তিনি কতটা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধিতে তাঁর অবদান রয়েছে। আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে কলেজকে আরও এগিয়ে নিতে চাই। এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং দোয়া কামনা করছি।

সভায় কলেজের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কলেজের অধ্যক্ষ নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন সভাপতির নেতৃত্বে কলেজের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিকতা প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরাও নতুন সভাপতির প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ