1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

সপ্তমবারের মত বাজিতপুর উপজেলার হিলচিয়া স্কুল অ্যান্ড কলেজ-এর গভর্নিং বডির সভাপতি নিয়াজ মামনুন রহমান পুটন

  • প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মো: আব্দুস ছলিম, বাজিতপুর থেকেঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী হিলচিয়া স্কুল অ্যান্ড কলেজ-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নিয়াজ মামনুন রহমান পুটন।

তাঁর পুনর্নির্বাচনের খবরে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞ, দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং নৈতিক শিক্ষার বিকাশে আরও একধাপ এগিয়ে যাবে।

সপ্তমবারের মতো পুনর্নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় সভাপতি নিয়াজ মামনুন রহমান পুটন বলেন,“হিলচিয়া স্কুল অ্যান্ড কলেজ আমার কাছে শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি দায়িত্ব ও অঙ্গীকারের নাম। গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের যে আস্থা ও ভালোবাসা আমি আবারও অর্জন করেছি, তা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি চাই প্রতিষ্ঠানটি এমন একটি আদর্শ শিক্ষাকেন্দ্রে পরিণত হোক, যেখানে আধুনিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং সুশৃঙ্খল পরিবেশের সমন্বয়ে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক গড়ে উঠবে। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে নিয়াজ মামনুন রহমান পুটন প্রতিষ্ঠানের শিক্ষা, অবকাঠামো এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ