1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নিকলীতে বিস্ফোরক আইনের মামলায় সৈনিক লীগের সভাপতি গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ বীরমুক্তিযোদ্ধা মেজর অব. আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগঃ পুলিশ পহরায় কাফন দাফন সম্পন্ন। ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করিমগঞ্জে মাদক-জুয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কটিয়াদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপন্য উপাদান, ৩০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন

ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা হলরুমে ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রুবেল, মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো, ইটনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম সাংবাদিক মো. তাজুল ইসলাম
প্রমুখ।

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তাগণ উপজেলা আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
সভায় বিশেষভাবে মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং এসব অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ খান, উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার, ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ।

এছাড়াও সভায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ