1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন

  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের শীর্ষ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক নাম বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়/পিজি হাসপাতাল) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসাবিদ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

সরকারের সিদ্ধান্তে এবং রাষ্ট্রপতির অনুমোদনক্রমে চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ এপ্রিল বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

​অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক। এ ছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক ও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালনে সুপরিচিত।

​এদিকে, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উপাচার্য নিযুক্ত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর মতো একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসক এই শীর্ষ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়ায় দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তাঁর দূরদর্শী নেতৃত্বে আর আন্তরিক প্রচেষ্ঠা দেশের স্বাস্থ্য খাত আরও সমৃদ্ধ হবে।” তিনি নতুন উপাচার্যের সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ