1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

বিপিডিবি’র নির্বাহী প্রকৌশলী শাহ আলম কমলের অপসারণ দাবিতে বাজিতপুরের সরারচরে মানববন্ধন

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

মো: আব্দুস ছলিম, বাজিতপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)’র নির্বাহী প্রকৌশলী শাহ আলম কমলের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) সরারচর-বাজিতপুর সি অ্যান্ড বি সড়ক এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, গ্রাহক হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও বিদ্যুৎ চুরির অভিযোগ তুলে দ্রুত অপসারণ দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সরারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলে মোহাম্মদ আলম। তিনি বলেন, “অভিযুক্ত প্রকৌশলী দীর্ঘদিন ধরে সাধারণ গ্রাহকদের নানাভাবে হয়রানি করে আসছেন। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকা সত্ত্বেও অকারণে লোডশেডিং সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত দায়িত্ব থেকে প্রত্যাহার করা উচিত, যাতে সাধারণ মানুষ স্বস্তি পায়।”

এ সময় অন্যান্য বক্তারা বলেন, বিদ্যুৎ সেবাকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত কর্মকর্তাকে দ্রুত অপসারণ করতে হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী শাহ আলম কমল বলেন, “অফিসিয়াল কাজে আমি বর্তমানে ঢাকায় আছি। ফিরে এসে অফিসে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব।”

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ