1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নিকলীতে বিস্ফোরক আইনের মামলায় সৈনিক লীগের সভাপতি গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ বীরমুক্তিযোদ্ধা মেজর অব. আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগঃ পুলিশ পহরায় কাফন দাফন সম্পন্ন। ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করিমগঞ্জে মাদক-জুয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কটিয়াদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপন্য উপাদান, ৩০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন

মিঠামইনে দিনব্যাপী কৃষক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইনে বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষাণী নিয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) মিঠামইন উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আব্দুল্লাহ-বিন-শফিক।

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থ বছরের ‘প্রোগ্ৰাম এগ্ৰিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের অধীনে শতাধিক কৃষক ও কৃষাণীদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত। এতে, স্বাগত বক্তব্য দেন, মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম খান অপু।

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সীমিত জমি অধিক ফসল ও বাজার ভিত্তিক চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে দিক নির্দেশনামূলক বক্তব্য ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

মিঠামইন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল শাফী, প্রকৌশলী মো. ফাইজুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রমুখ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ