1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
নিকলীতে বিস্ফোরক আইনের মামলায় সৈনিক লীগের সভাপতি গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ বীরমুক্তিযোদ্ধা মেজর অব. আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগঃ পুলিশ পহরায় কাফন দাফন সম্পন্ন। ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করিমগঞ্জে মাদক-জুয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কটিয়াদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপন্য উপাদান, ৩০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন

করিমগঞ্জে জেলা প্রশাসক সোহানা নাসরিন’র উপস্থিতিতি জুনিয়র ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

করিমগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে জুনিয়র ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) করিমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ১০টি স্কুল ও ৫টি মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সংবর্ধনায় অংশ নেয়।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সার্বিক ব্যাস্থাপনায় ছিলেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল হক জাহিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আবদুল মান্নান দুলাল সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, উপজেলা এনসিপির আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল কাশেম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. দ্বীন ইসলাম এবং হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক শহীদুল্লাহ সাদি।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাদের অভিভাবক, সমাজের জ্ঞানী-গুণী ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের মেধা ও প্রতিভার বিকাশে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনুষ্ঠানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ