নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং এসব অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা এবং করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।