1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ জন্মশহর কিশোরগঞ্জে স্বাগত জানিয়ে এলাকার ৭টি মৌলিক দাবী জানিয়েছেনঃ মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

  • প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম।
আল্লাহ আপনাকে সুস্থ সুখী ও নিরাপদ কর্মময় দীর্ঘ জীবন দান করুন।

আমাদের কিশোরগঞ্জের মানুষের জন্য মৌলিক ভাবে এই ৭টি কাজ করে দিতে পারলে আমরা প্রজন্মান্তরেও বড়োই উপকৃত হই। আল্লাহ আপনাকে তাওফিক দান করুন।

১. কিশোরগঞ্জের সাথে ঢাকা সিলেট ৮লেন ন্যাশনাল মাল্টিপারপাস মহাসড়ককে ভৈরব ও ইটাখোলা দিয়ে দুটি ৬লেন সড়কের মাধ্যমে সংযুক্ত করা।

২. ঢাকা থেকে ভৈরব বাজার রেল স্টেশনের আগেই ঢাকা কিশোরগঞ্জ রেল লাইনের পশ্চিম অংশে ভৈরবের যাত্রীগণের সুবিধার্থ ভৈরব বাজার হল্ট নামে নতুন একটি কেবল দ্বিমুখী যাতায়াতের স্টেশন তৈরি করে ইন্জিন ঘোরানো ছাড়াই ট্রেন চলাচলের ব্যবস্থা করা।

৩. গফরগাঁও থেকে হোসেনপুর যশোদল মরিচখালি হয়ে বালিখলা পর্যন্ত একটি নতুন রেলপথ খুলে ভাটি বাংলার সাথে রাজধানীসহ সারাদেশ বিশেষ করে উত্তর পশ্চিমান্চলের যোগাযোগ সহজ করা।

৪. কিশোরগঞ্জ থেকে ইটনা অষ্টগ্রাম মিটামইন সদরে ধানী জমি কম নষ্ট হওয়ার জন্য এক পিলার, গার্ডার ও র্যাম্প বিশিষ্ট, বর্ষার পানির অবাধ প্রবাহ, মাছের অভয়ারণ্য ও নৌযান চলার উপযোগী উঁচু করে একটি ত্রি-সংযোগ উড়ালপথ নির্মাণ করে সারা জেলাকে সড়ক যোগাযোগের অভিন্ন নেটওয়ার্কে নিয়ে আসার মাধ্যমে হাওরাঞ্চলে পরিকল্পিত পর্যটন শিল্পের বিকাশ।

৫. কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পশ্চিম অংশে বাধা অপসারণ করে ব্রহ্মপুত্রের সাথে সংযোগ এবং নদী খননের মাধ্যমে এর নাব্য বৃদ্ধি করে কিশোরগঞ্জকে আবারো ব্যবসায়িক মোকাম বা ঐতিহ্যবাহী গঞ্জের মর্যাদায় পুনপ্রতিষ্ঠিত করা।

৬. কিশোরগঞ্জে একটি আঞ্চলিক পণ্য ও স্থানীয় ভূ-প্রকৃতির সাথে লাগসই শিল্প উৎপাদন উপযোগী ইপিজেড নির্মাণ করা।

৭. কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির বহুমাত্রিক প্রশিক্ষণ কেন্দ্র খুলে স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে কিশোরগঞ্জের জনশক্তিকে দেশে বিদেশে কাজ করার সুযোগ করে দেওয়া।

এর বাইরে কৃষি শিল্প শিক্ষা চিকিৎসা যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে জরুরি প্রকল্প ও রুটিন উন্নয়ন বিষয়ে সম্মানিত স্থানীয় এমপি মন্ত্রী ও জনপ্রতিনিধিগণকে আন্তরিক সহযোগিতা করা।

আশা করি আপনার মরহুম পিতা মাতার গুণগ্রাহী এলাকাটির জন্য আপনার বিশেষ মনযোগ এবং হার্দিক ভালোবাসার স্বাক্ষর রেখে কিশোরগঞ্জবাসীকে চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন। আল্লাহ আপনার সহায় হোন।

নিবেদক: মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
প্রবীণ সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক, ধর্ম ও সমাজতত্ত্ববিদ এবং কিশোরগঞ্জের উন্নয়ন ও কল্যাণকামী লাখো সাধারণ জনগণের একজন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ