1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবে সিএনজি আটকে প্রবাসীর স্ত্রীসহ দুজনকে আটকে রাখার অভিযোগ, সাংবাদিকদের হস্তক্ষেপে রাতে উদ্ধার ভৈরবে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিষাক্ত পদার্থ দিয়ে ইটনার কুনিয়া বিলে লাখ লাখ টাকার মাছ নিধনঃ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ইটনায় সাফ দলিলে কেনা ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগের প্রতিকার ও নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন বড়ভাই জাহাঙ্গীরকে হত্যায় ছোটভাই আলমগীরকে দায়ী করে নিহতের স্ত্রী ও বড়বোনের সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ ইজারাকৃত বালুমহালে হামলা ও অর্থ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনায় বিকাশে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওসির বিরুদ্ধে মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপির বিক্ষোভ-গণমিছিলের ডাক কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন ও গোপন ব্যালটে আমির নির্বাচন সম্পন্ন ইটনার ৭ নং এলংজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরুল ইসলাম’র আহবান

“কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত ও বৈষম্য দূর করার আহ্বান”: করিমগঞ্জের ইউএনও উম্মে মুসলিমা’র

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার বৈষম্য দূরীকরণ, শিক্ষা নিশ্চিতকরণ এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) করিমগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার এবং উপজেলা প্রকৌশলী শফিকুল রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা বলেন, কন্যাশিশুর সামনে থাকা সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে এবং সব শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ছেলে ও মেয়ের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। পরিবারে ছেলে ও মেয়ের খাবার ও পুষ্টির ক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে। প্রতিটি কন্যাশিশুর লেখাপড়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে হলে মেয়েদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে সমাজের সর্বক্ষেত্রে অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার তাঁর বক্তব্যে শিশুদের পারিবারিক মূল্যবোধ, মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার রক্ষা, পরিবার ও সমাজে সমতা প্রতিষ্ঠা এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ