1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবে সিএনজি আটকে প্রবাসীর স্ত্রীসহ দুজনকে আটকে রাখার অভিযোগ, সাংবাদিকদের হস্তক্ষেপে রাতে উদ্ধার ভৈরবে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিষাক্ত পদার্থ দিয়ে ইটনার কুনিয়া বিলে লাখ লাখ টাকার মাছ নিধনঃ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ইটনায় সাফ দলিলে কেনা ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগের প্রতিকার ও নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন বড়ভাই জাহাঙ্গীরকে হত্যায় ছোটভাই আলমগীরকে দায়ী করে নিহতের স্ত্রী ও বড়বোনের সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ ইজারাকৃত বালুমহালে হামলা ও অর্থ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনায় বিকাশে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওসির বিরুদ্ধে মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপির বিক্ষোভ-গণমিছিলের ডাক কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন ও গোপন ব্যালটে আমির নির্বাচন সম্পন্ন ইটনার ৭ নং এলংজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরুল ইসলাম’র আহবান

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপির বিক্ষোভ-গণমিছিলের ডাক

  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ-গণমিছিলের ডাক দিয়েছে মিঠামইন উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় মিঠামইন বাজার থেকে এই গণমিছিল শুরু হবে।

এ উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রচারিত পোস্টার ও প্রচারে বলা হয়েছে শহীদ এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীর ভাই আমাদের নেতা, আমাদের অহংকার। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি শহীদ জাহিদুল আলম জাহাঙ্গীর ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার লক্ষে বিক্ষোভ ও গণমিছিলের ডাক দেয়া হয়েছে।

মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে মিঠামইন বাজারে উপস্থিত থাকার আহ্বান ও নির্দেশনা জানানো হয়েছে।

উল্লেখ্য, উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ব্যাপারে মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া বলেন, আমাদের সকলের প্রিয় নেতা জাহাঙ্গীর ভাইয়ের হত্যার দীর্ঘদিন পেরিয়ে গেলেও আমরা সকল আসামিকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শনিবারের কর্মসূচি ঘোষণা করেছি।

গণমিছিলের ব্যাপারে মিঠামইন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আফতাব উদ্দীন ভূইয়া বলেন, আমরা আমাদের এমপি মহোদয়ের নির্দেশে এ কঠোর কর্মসূচি ঘোষণা করেছি। আমরা সকলেই চাই আমাদের নেতা জাহাঙ্গীর ভাইয়ের হত্যার সাথে জড়িত সকলেই গ্রেফতার হোক এবং দ্রুত বিচার কার্যকর করা হউক। সাধারণ নেতাকর্মী-সমর্থকরাও ধৈর্য হারা হয়ে যাচ্ছে নানা প্রশাসনিক নাটকীয়তার কারণে। আগামীকালের কর্মসূচী জনতার বাধভাঙ্গা জোয়ারে পরিনত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য যে মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম জাহাঙ্গীরকে গত ১৫ জুলাই ২০২৬ তারিখ বুধবার রাতে মিঠামইনে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা কুপিয়ে ও ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ