1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবে সিএনজি আটকে প্রবাসীর স্ত্রীসহ দুজনকে আটকে রাখার অভিযোগ, সাংবাদিকদের হস্তক্ষেপে রাতে উদ্ধার ভৈরবে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিষাক্ত পদার্থ দিয়ে ইটনার কুনিয়া বিলে লাখ লাখ টাকার মাছ নিধনঃ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ইটনায় সাফ দলিলে কেনা ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগের প্রতিকার ও নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন বড়ভাই জাহাঙ্গীরকে হত্যায় ছোটভাই আলমগীরকে দায়ী করে নিহতের স্ত্রী ও বড়বোনের সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ ইজারাকৃত বালুমহালে হামলা ও অর্থ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনায় বিকাশে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওসির বিরুদ্ধে মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপির বিক্ষোভ-গণমিছিলের ডাক কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন ও গোপন ব্যালটে আমির নির্বাচন সম্পন্ন ইটনার ৭ নং এলংজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইমরুল ইসলাম’র আহবান

কটিয়াদী সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের পাঁচ দফা কর্মপরিকল্পনা

  • প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আশরাফুল ইসলাম রাজন, নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ২নং সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন (খোকন) ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।

‘অবাস্তব প্রতিশ্রুতি নয়; সঠিক তথ্যের ভিত্তিতে পরিকল্পিত, স্বাবলম্বী ও আধুনিক ইউনিয়ন গঠন’-এই স্লোগানকে সামনে রেখে ঘোষিত কর্মপরিকল্পনায় মাদক নির্মূল, যুবকদের খেলাধুলায় সম্পৃক্তকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নের ওপর গুরুত্ব দিবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।

জয়নাল আবেদীনের ঘোষিত প্রথম দফায় রয়েছে মাদক নির্মূল, যুব কল্যাণ ও স্পোর্টস ক্লাব গঠন। এর আওতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক প্রতিরোধ কমিটি গঠন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওয়ার্ডভিত্তিক স্পোর্টস ক্লাব প্রতিষ্ঠা এবং মাদকাসক্তদের গোপনীয়তা রক্ষা করে পরামর্শ ও বিনামূল্যে পুনর্বাসন সহায়তার কথা বলা হয়েছে।

দ্বিতীয় দফায় রয়েছে ডিজিটাল সেবা, দুর্নীতিমুক্ত শাসন ও সামাজিক আত্মমর্যাদা। এতে ২৪ গ্রামের ভোটারদের তথ্যের ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের নিয়ে ডিজিটাল তালিকা প্রণয়ন, সরকারি ভাতা-সুবিধা প্রদানে স্বচ্ছতা এবং ইউনিয়ন পরিষদের সেবা ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তৃতীয় দফায় কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বীকরণে গুরুত্ব দেওয়া হয়েছে। বেকার তরুণ-তরুণীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মসংস্থান তথ্য সেল, নারীদের জন্য হস্তশিল্প, সেলাই, ড্রাইভিং ও কুটির শিল্পে প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ সহায়তার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রবাসীদের পরিবারের আইন ও প্রশাসনিক সমস্যা সমাধানে বিশেষ সেল গঠনের কথাও বলা হয়েছে।

চতুর্থ দফায় রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রবীণদের আত্মমর্যাদা। জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ‘ইউনিয়ন উচ্চশিক্ষা বৃত্তি’, শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি ফার্স্ট এইড বক্স এবং ৮০ বছরের বেশি বয়সী প্রবীণদের বিশেষ পারিবারিক ও সামাজিক সম্মান দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।

পঞ্চম দফায় যোগাযোগ, কৃষি, গচিহাটা স্টেশন ও শতভাগ নিরপেক্ষ বিচারব্যবস্থা বাস্তবায়নের কথা বলা হয়েছে। বর্ষাকালে জলাবদ্ধতা দূর করতে মাস্টারপ্ল্যানের মাধ্যমে টেকসই পাকা ড্রেন ও উন্নত সড়ক নির্মাণ, ঐতিহাসিক গচিহাটা রেলস্টেশন ও বাজারের পরিচ্ছন্নতা এবং কৃষকদের জন্য আধুনিক কর্মশালা আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কোনো পক্ষপাতিত্ব ছাড়াই নিরপেক্ষ ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অনুষ্ঠানে কমিউনিটি সেন্টার নির্মাণের কথাও বলা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন খোকন বলেন, সততা, স্বচ্ছতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও আত্মমর্যাদা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। তিনি জনগণের পাশে থেকে পরিকল্পিত ও স্বাবলম্বী একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ