1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

করিমগঞ্জে ব্র্যাক ও আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের উদ্যোগে চারা গাছ ও হাঁস-মুরগি বিতরণ

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

​করিমগঞ্জ প্রতিনিধিঃ

করিমগঞ্জে অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চারা গাছ, হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ব্র্যাক আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে করিমগঞ্জ ব্র্যাক শাখা কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্র্যাক আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের উদ্যোগে কিশোরগঞ্জ জেলার ১১টি শাখা অফিসের মোট ১ হাজার ২০০ জন অতি দরিদ্র সদস্যের মাঝে ২ হাজার ৪০০টি চারা গাছ বিতরণের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে করিমগঞ্জ শাখার ১৫০ জন উপকারভোগী সদস্যের প্রত্যেকের মাঝে ২টি করে মোট ৩০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে।

​চারা গাছ বিতরণের পাশাপাশি এদিন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এবং মাইক্রোফাইন্যান্সের যৌথ অর্থায়নে ৫ জন কিশোরীকে ২০টি করে হাঁসের বাচ্চা ও নগদ ৩ হাজার ৯ শত টাকা করে প্রদান করা হয়।

এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পক্ষ থেকে আরও ২০ জন সদস্যকে ২০টি করে মুরগির বাচ্চা ও তিন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে।

​উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা ব্র্যাকের এই কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সমন্বিত সহযোগিতা গ্রামীণ নারীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে।” বিতরণকৃত চারা গাছ ও হাঁস-মুরগি সঠিকভাবে কাজে লাগানোর জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী সাফরিনা জান্নাত, আঞ্চলিক ব্যবস্থাপক (আলট্রা-পুওর গ্রেজুয়েশন প্রোগ্রাম) হোসনে আরা, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ জমির আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ আশরাফ আলী, এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ জুলহিয়াস মিয়া ও এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ মিজানুর রহমান।
​এছাড়াও ব্র্যাক সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ মোবারক হোসেন, শাখা ব্যবস্থাপক (ইউপিজি) মোঃ শফিকুল ইসলাম এবং অফিসার (সেলপ) মরিয়ম বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ