1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কটিয়াদীতে সাড়ে ৪ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নে ৪ হাজার ৫৩৯টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় জালালপুর ইউনিয়নের জন্য মোট ৪৫ দশমিক ৩৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। চাল নিতে সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিড় করেন নিম্নআয়ের মানুষজন।

চাল বিতরণ অনুষ্ঠানে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মুহম্মদ আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. নাজমুল হকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

চাল বিতরণকালে অতিথিরা বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তারা আরও জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের তালিকাভুক্ত সকল ভিজিএফ কার্ডধারীর হাতে সরকারি এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ