1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ায় বিআরজেইউ’র অভিনন্দন

  • প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-বিআরজেইউ। একই সঙ্গে নতুন করে শপথ নেওয়ায় চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকেও অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ অভিনন্দন বার্তায় বিআরজেইউ’র সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পরপরই তিনি নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান।

শপথ নেওয়া চার মন্ত্রী হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রশিদুজ্জামান মিল্লাত।

নতুন দুই প্রতিমন্ত্রী হলেন-প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

অভিনন্দন বার্তায় বিআরজেইউ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের অধিকার সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তারা আরও বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার রক্ষা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং দেশের মফস্বল সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-বিআরজেইউ।

এদিকে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকারের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দেশের উন্নয়ন, সুশাসন, জনকল্যাণ এবং জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করবেন-এটাই তাদের প্রত্যাশা।

বিআরজেইউ’র নেতৃবৃন্দ নবনিযুক্ত রাষ্ট্রপতি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ