1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
নিকলীতে বিস্ফোরক আইনের মামলায় সৈনিক লীগের সভাপতি গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ বীরমুক্তিযোদ্ধা মেজর অব. আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগঃ পুলিশ পহরায় কাফন দাফন সম্পন্ন। ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করিমগঞ্জে মাদক-জুয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কটিয়াদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপন্য উপাদান, ৩০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন

কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন

  • প্রকাশের সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুর রহমান বিপ্লবঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কিশোরগঞ্জ জেলা শাখার আগামী দিনের নেতৃত্ব নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। এই জেলায় যুবদলের হাল ধরতে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা-সভাপতি পদে আসীন হোক আব্দুল্লাহ আল মাসুদ সুমন।

আব্দুল্লাহ আল মাসুদ সুমন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা এক সোনালী ফসল। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিল তিল করে নিজেকে গড়ে তোলা এই উদীয়মান নেতা ইতোমধ্যে তাঁর মেধা, কর্মী-বান্ধব আচরণ ও ক্যারিশম্যাটিক নেতৃত্বের মাধ্যমে নেতাকর্মীদের মনে স্থান করে নিয়েছেন।

বিগত সময়গুলোতে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি ছিলেন রাজপথের সম্মুখসারির যোদ্ধা। আন্দোলন-সংগ্রামে বুক চিতিয়ে দৃঢ় বিশ্বাসের সাথে নেতৃত্ব দিয়ে রাজপথ কাঁপিয়েছেন সুমন। জাতীয়তাবাদী রাজনীতি এবং নেতাকর্মীদের প্রতি তাঁর রয়েছে অগাধ টান ও গভীর ভালোবাসা। রাজনীতির প্রতি এই একনিষ্ঠতার কারণে স্ত্রী-কন্যাকে সুদূরে রেখে বছরের পর বছর মাঠের নেতাকর্মীদের সাথেই তিনি কাটিয়ে দিচ্ছেন একাত্মা হয়ে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজপথের সংগ্রাম কিংবা নেতাকর্মীদের যে কোনো বিপদে-আপদে সর্বাগ্রে এগিয়ে আসা তাঁর সহজাত প্রবৃত্তি। সাধারণ কর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়ানোর এই গুণই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে।

তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে কিশোরগঞ্জ জেলা যুবদলকে আরও বেশি সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করতে আব্দুল্লাহ আল মাসুদ সুমনের বিকল্প নেই। ত্যাগী, মেধাভিত্তিক ও পরীক্ষিত এই নেতাকে জেলা যুবদলের সভাপতির দায়িত্বে দেখতে মুখিয়ে আছেন সর্বস্তরের যুবদল নেতাকর্মীরা।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ