1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কেটে ভাগ করে নিলেন জেলেরা

বিভাগীয় পর্যায়ে ইংরেজি বক্তৃতায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো ভৈরবের মেধাবী ছাত্রী প্রিয়ন্তী

  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৯৬ বার পড়া হয়েছে

মোঃ আলাল উদ্দিন, ভৈরব থেকেঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভৈরব সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী প্রিয়ন্তী রানী পোদ্দার।
প্রিয়ন্তী ভৈরব বাজারের একজন ব্যবসায়ী রতন কুমার পোদ্দার ও গৃহিণী সেতু রাণী পোদ্দারের মেয়ে । তাঁর একমাত্র ছোট বোন বর্তমানে উচ্চমাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত।

শিক্ষাজীবনের শুরু থেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন প্রিয়ন্তী। তিনি ২০১৯ সালে ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে ২০২১ সালে রফিকুল ইসলাম মহিলা কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ লাভ করেন। এরপর তিনি সরকারি ভৈরব মহিলা কলেজে ইংরেজি বিষয়ে অনার্সে ভর্তি হয়ে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন করেন। দ্বিতীয় বর্ষের ফলাফল এখনো প্রকাশিত না হলেও ফার্স্ট ক্লাস পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। বর্তমানে তিনি তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন।

উল্লেখ্য, অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালেই প্রিয়ন্তী বৃত্তি লাভ করেন। শিক্ষার পাশাপাশি তিনি আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ছবি আঁকা ও সংগীতচর্চায় নিয়মিত অংশগ্রহণ করে আসছেন।

“নিরাপদ সড়ক চাই (নিসচা)” আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জেলা পর্যায়ে একাধিকবার পুরস্কার অর্জন করেছেন। বিভাগীয় পর্যায়ে এটিই তাঁর প্রথম শ্রেষ্ঠত্ব অর্জন।

এই সাফল্যে প্রিয়ন্তীর পরিবার, কলেজের শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা অত্যন্ত উচ্ছ্বসিত। পড়াশোনার পাশাপাশি তিনি প্রাইভেট পড়ানো, গান শোনা ও বৃক্ষরোপণের মাধ্যমে সময় কাটান।

রবীন্দ্রসংগীত তাঁর বিশেষ প্রিয়-সময় পেলেই নিজে গান করেন ও শোনেন। পাশাপাশি তিনি নিয়মিত দৈনিক আমাদের সময় পত্রিকা পাঠ করেন।
ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রিয়ন্তী। তাঁর এই সৃজনশীল ও শিক্ষামূলক কর্মকাণ্ডে বাবা-মা ছাড়াও কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সাইফুল ইসলাম সেকুল, খাদিজা ইয়াসমিন ও অপূর্ব বণিক স্যার নিয়মিত সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছেন।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ