1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ইটনার কৃতিসন্তান হাকীম মোঃ আজিজুর রহমান মোল্লা ইউনানী চিকিৎসার সর্বোচ্চ বিইউএমএস ডিগ্রী অর্জন

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন (বিইউএমএ) কুমিল্লা জেলা শাখার জেনারেল সেক্রেটারি হাকীম মোঃ আজিজুর রহমান মোল্লা ২০২৫ সালে (Faculty of Unani and Ayurvedic medicine এর Department of Unani medicine) হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে ইউনানী চিকিৎসার সর্বোচ্চ ডিগ্রী Bachelor of Unani medicine and surgery (BUMS) ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত ১ম সমাবর্তন অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে অত্যান্ত সুন্দর, জাঁকজমক ও সাফল্যের সঙ্গে মুন্সিগঞ্জের গজারিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।

উক্ত সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, পিএইচডি। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান ও পৃষ্ঠপোষক ড. হাকিম মোঃ ইউসুফ হারুন ভূঁইয়া, উপাচার্য অধ্যাপক মোঃ মনজারুল আলম, পিএইচডিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ