1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৪০২ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে এ ক্রীড়ানুষ্ঠান শুরু হয়। হাজি গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি জিসান আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল জাহীদ।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি তানজিলা আখতার বলেন, বাবা-মা, শিক্ষকদের সন্মান করলে ভালো ও উন্নত মানুষ হিসাবে নিজেকে গড়া যায়। এছাড়াও মাদক, মোবাইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ