1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
করিমগঞ্জে রাতেই অবৈধ মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা ভৈরবে সিএনজি আটকে প্রবাসীর স্ত্রীসহ দুজনকে আটকে রাখার অভিযোগ, সাংবাদিকদের হস্তক্ষেপে রাতে উদ্ধার ভৈরবে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিষাক্ত পদার্থ দিয়ে ইটনার কুনিয়া বিলে লাখ লাখ টাকার মাছ নিধনঃ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ ইটনায় সাফ দলিলে কেনা ৩১০ শতাংশ জমি জবরদখলের অভিযোগের প্রতিকার ও নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন বড়ভাই জাহাঙ্গীরকে হত্যায় ছোটভাই আলমগীরকে দায়ী করে নিহতের স্ত্রী ও বড়বোনের সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ ইজারাকৃত বালুমহালে হামলা ও অর্থ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনায় বিকাশে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওসির বিরুদ্ধে মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপির বিক্ষোভ-গণমিছিলের ডাক কিশোরগঞ্জ জেলা জামায়াতের রুকন সম্মেলন ও গোপন ব্যালটে আমির নির্বাচন সম্পন্ন

করিমগঞ্জে ব্র্যাক ও আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের উদ্যোগে চারা গাছ ও হাঁস-মুরগি বিতরণ

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

​করিমগঞ্জ প্রতিনিধিঃ

করিমগঞ্জে অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চারা গাছ, হাঁস-মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ব্র্যাক আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

​আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে করিমগঞ্জ ব্র্যাক শাখা কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্র্যাক আড়ং সোশ্যাল এন্টারপ্রাইজের উদ্যোগে কিশোরগঞ্জ জেলার ১১টি শাখা অফিসের মোট ১ হাজার ২০০ জন অতি দরিদ্র সদস্যের মাঝে ২ হাজার ৪০০টি চারা গাছ বিতরণের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে করিমগঞ্জ শাখার ১৫০ জন উপকারভোগী সদস্যের প্রত্যেকের মাঝে ২টি করে মোট ৩০০টি চারা গাছ বিতরণ করা হয়েছে।

​চারা গাছ বিতরণের পাশাপাশি এদিন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এবং মাইক্রোফাইন্যান্সের যৌথ অর্থায়নে ৫ জন কিশোরীকে ২০টি করে হাঁসের বাচ্চা ও নগদ ৩ হাজার ৯ শত টাকা করে প্রদান করা হয়।

এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের পক্ষ থেকে আরও ২০ জন সদস্যকে ২০টি করে মুরগির বাচ্চা ও তিন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে।

​উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা ব্র্যাকের এই কল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের সমন্বিত সহযোগিতা গ্রামীণ নারীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলবে।” বিতরণকৃত চারা গাছ ও হাঁস-মুরগি সঠিকভাবে কাজে লাগানোর জন্য তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী সাফরিনা জান্নাত, আঞ্চলিক ব্যবস্থাপক (আলট্রা-পুওর গ্রেজুয়েশন প্রোগ্রাম) হোসনে আরা, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ জমির আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ আশরাফ আলী, এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ জুলহিয়াস মিয়া ও এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ মিজানুর রহমান।
​এছাড়াও ব্র্যাক সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ মোবারক হোসেন, শাখা ব্যবস্থাপক (ইউপিজি) মোঃ শফিকুল ইসলাম এবং অফিসার (সেলপ) মরিয়ম বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ