1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউ’র তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি করিমগঞ্জে প্রথম উপজেলা গার্লস গাইড ক্যাম্প-২০২৬-এর উদ্বোধন কিশোরগঞ্জ প্রেসক্লাব অডিটোরিয়ামে “কালের নতুন সংবাদ” পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাজিতপুর উপজেলা জাতীয় যুবশক্তির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন বাজিতপুর আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

বেলাবো প্রতিনিধিঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দা গ্রামের শামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া শরীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বেলাবো উপজেলা ছাত্রদলের আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার। তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফরিদ মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহ-সভাপতি অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুয়েল মেম্বার, বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য হুমায়ুন কবির শরীফ, ছাত্রদল নেতা মোঃ ওলী মিয়া, মোঃ রাকিব মিয়া, মোঃ মাহিন মিয়া, মোঃ মামুন মিয়া, মোঃ পিয়াল মিয়া, মোঃ শাকিল মিয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ