নিজস্ব প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইটনা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ মে) বিকেল ৪টায় ইটনা উপজেলা অডিটোরিয়ামে ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্ব ও
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনে সাবেক উপদেষ্টা কমিটির সদস্য এবং কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড ফজলুর রহমান এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও ফজলুর রহমানের সহধর্মিণী এডভোকেট উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান এবং সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল প্রমূখ।
এছাড়াও উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে স্থানীয় অডিটোরিয়াম ছিলো পূর্ণ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।