1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভৈরবে মেধাবৃত্তির আড়ালে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাইজভান্ডারী মতাদর্শ প্রচারের অভিযোগ! অবগত নন প্রশাসন ও শিক্ষা অফিস তাড়াইলে দুর্নীতিবিরোধী সচেতনতা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবেঃ ইউএনও তানজিলা আখতার ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা হোসেনপুরের গাঙ্গাটিয়া জমিদার বাড়িঃ ইতিহাস, ঐতিহ্য, নির্মাণ স্থাপত্যে গৌরবোজ্জল এক অধ্যায় সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউ’র তাড়াইলে কাওমি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা মিঠামইন উপজেলার চারিগ্রামের কৃতি সন্তান তৈমোর হোসেন খান মহামান্য রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন কিশোরগঞ্জের দুটি সরকারি হাসপাতালে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৭ দালাল আটক কিশোরগঞ্জে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দিবো-বীরমুক্তিযোদ্ধা এ্যাড, ফজলুর রহমান এমপি

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানা: বিএসটিআইয়ের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও মানহীন মশার কয়েল উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (নরসিংদী)-এর উদ্যোগে ভৈরব উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে অনুমোদনহীনভাবে মশার কয়েল প্রস্তুত ও বিক্রির অপরাধে ‘বিএসটিআই আইন ২০১৮’ অনুযায়ী তিনটি কারখানা থেকে এই জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আলাদিন কেমিক্যাল ওয়ার্কস এন্ড মার্কেটিং-কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, গ্রীন স্টার কেমিক্যাল কোম্পানি-কে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ও রাফি কেমিক্যাল প্রোডাক্টস-কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে অতি দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম (CM) লাইসেন্স গ্রহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

বিএসটিআই প্রধান কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।

জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতে বিএসটিআইয়ের এই ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ