1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
নিকলীতে বিস্ফোরক আইনের মামলায় সৈনিক লীগের সভাপতি গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ বীরমুক্তিযোদ্ধা মেজর অব. আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগঃ পুলিশ পহরায় কাফন দাফন সম্পন্ন। ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করিমগঞ্জে মাদক-জুয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কটিয়াদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপন্য উপাদান, ৩০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন

চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক এ্যাড, শাহ্ আলম’কে দেখতে হাসপাতালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

  • প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর থেকেঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবজমিন এর কুলিয়ারচর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, লেখক ও কলামিস্ট অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম-এর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান কিশোরগঞ্জ
-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

আজ বুধবার (১ জুলাই) বিকাল ৬টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিক নেতার কেবিনে যান তিনি।

প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালের কেবিনে গিয়ে অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি কর্তব্যরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সাথে তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিক শাহ্ আলমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।

এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা সবাই অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম। গত সোমবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর একটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাঁর অসুস্থতা ও অস্ত্রোপচারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে সফল অস্ত্রোপচারের পর প্রতিমন্ত্রী শরীফুল আলম হাসপাতালে ছুটে যাওয়ায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সুধীসমাজ এটিকে মন্ত্রীর মানবিকতা ও সহমর্মিতার এক অনন্য প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ