1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

কিশোরগঞ্জে হাম প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের কার্যক্রম জোরদার, নিয়মিত টিকাদান অব্যাহত

  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে হাম রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদারসহ বিভিন্ন সচেতন কার্যক্রম সিভিল সার্জন কার্যালয়ের।

আজ শনিবার (৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি চালু থাকলেও কিশোরগঞ্জ জেলা ঝুঁকিপূর্ণ তালিকার অন্তর্ভুক্ত নয়। ফলে জেলায় নিয়মিত টিকাদান কর্মসূচি পূর্বের মতোই নিয়মিত চালু রয়েছে।

এর পাশাপাশি বাদ পড়া (ড্রপ-আউট) শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়ার পাশাপাশি সচেতনতা মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। মাঠ পর্যায়ে সন্দেহজনক হাম রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় আইসোলেশন, চিকিৎসা ও পরামর্শ প্রদান কার্যক্রমও জোরদার করা হয়েছে।

হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল প্রদান কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানানো হয়। ইতোমধ্যে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা, ভিটামিন-এ সরবরাহ এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফারেল ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। বিশেষ টিকাদান কার্যক্রমের টিকা পাওয়া গেলে তালিকা অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

সিভিল সার্জন ডাঃ অভিজিত শর্মার পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে এবং প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ