1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান কুলিয়ারচরে এলজিইডি’র রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী! এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ!! সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কিশোরগঞ্জের মোশারফ হোসেন রনি কুলিয়ারচরে ইউএনও’র ব্যতিক্রমী পদক্ষেপে ভেঙ্গে যাওয়ার পথে দম্পতির মুখে আবার ফুটেছে হাসির ঝিলিক মিঠামইনের আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি

ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ রাসেল,ইটনা প্রতিনিধিঃ

সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ ক্যাম্পেইনের আওতায় ইটনা উপজেলার প্রায় ২৪ হাজার ১শত ৩৩ জন ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুকে হাম-
রুবেলা টিকা প্রদান করা হবে।

উপজেলার ৯টি ইউনিয়নের ২৯৭টি ব্লক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৭ জন স্বাস্থ্য সহকারী পর্যায়ক্রমে আগামী ৭ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেব, ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেব খান সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সকল অভিভাবককে নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ