1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
নিকলীতে বিস্ফোরক আইনের মামলায় সৈনিক লীগের সভাপতি গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ বীরমুক্তিযোদ্ধা মেজর অব. আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগঃ পুলিশ পহরায় কাফন দাফন সম্পন্ন। ইটনা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত করিমগঞ্জে মাদক-জুয়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কটিয়াদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপন্য উপাদান, ৩০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীর প্রিয় মুখ আব্দুল্লাহ আল মাসুদ সুমন

সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুরে ‘বিজয়ী’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, চাঁদপুর থেকেঃ

সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে মানবসেবামূলক সামাজিক সংগঠন “বিজয়ী”-এর উদ্যোগে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে চাঁদপুর পৌর এলাকার পুরানবাজার দাসপাড়ায় এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন শ্রম কল্যাণ কেন্দ্র চাঁদপুরের মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।

সামাজিক সংগঠন ‘বিজয়ী’-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তদারকিতে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, শ্রম কল্যান কেন্দ্রের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: এমরান হোসাইন,
তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজয়ীর একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে আয়োজক ও ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই তাগিদ থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা, চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের মতো কার্যক্রমগুলো আমরা গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি।”

তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল অনুপ্রেরণা। আগামীতেও যেন আমরা এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ