1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ জেলা পুলিশ ৫০ টি চোরাই যাওয়া ও হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর করেছে ইটনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে “বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬” উদযাপন

  • প্রকাশের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

“Together for Health, Stand with Science” “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে “বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬” উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়, কিশোরগঞ্জের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতি বছর ৭ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় World Health Organization (WHO) ঘোষিত বিশ্ব স্বাস্থ্য দিবস।

র‍্যালি শেষে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ অভিজিত শর্ম্মার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মজিবর রহমান, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ সাইফুল ইসলাম ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন) ডাঃ মীর নুর-উস-সাদ।

আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, ৪ টি উপজেলা থেকে আগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, মেডিকেল অফিসারবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, ব্র্যাক ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার এর প্রতিনিধিবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্সিং কলেজের ছাত্র- ছাত্রীবৃন্দ এবং সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন ডা. পল্লব কুমার দেবনাথ, মেডিকেল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জ।
সভায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সেবায় বিজ্ঞানের অভূতপূর্ব ভূমিকা সম্বলিত তথ্যমূলক উপস্থাপনা পরিবেশন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ আজিজুল হক তানজিল।

অলোচনা সভায় কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় এবং এই দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে হাম রোগের বিস্তার বৃদ্ধি প্রতিরোধে কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে অত্যন্ত গুরুত্বের সাথে আলোকপাত করা হয়।

“বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬” উপলক্ষ্যে মাঠপর্যায়ে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মুকসেদপুর ইউনিয়নে “ব্র‍্যাক স্বাস্থ্য কর্মসূচি” এর উদ্যোগে একটি সমন্বিত স্বাস্থ্য ক্যাম্পিং এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পিং-এ ওজন, উচ্চতা, রক্তচাপ, ডায়াবেটিস এবং চক্ষু পরীক্ষা করা হয় বলেও জানা যায়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ