ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।
আজ বরিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শত শত নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে তিনি ইটনা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উপস্থিতি হয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উপস্থিততি ছিলো।
এরপর তিনি মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নেতাকর্মীদের দাবির পেক্ষিতে মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথক পৃথক ভাবে মনোনয়ন কমা দিয়েছেন।
এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে, একজন মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে এডভোকেট ফজলুর রহমান এই জনপদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন মনে করে।
মনোনয়ন দাখিল শেষে তিনি বলেন, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এলাকাবাসীর জন্য একটি মেডিকেল কলেজ করার চেষ্টা করবো।আমি যদি নির্বাচিত হই তাহলে এখানে একটি ভালো উন্নত মানের মেডিকেল কলেজ করবো।