1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৬টি সংসদীয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ জেলার ৬ টি সংসদীয় আসনে ৬১ জন প্রার্থী জেলা রিটার্নিং ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে পাওয়া তথ্য মতে মনোনয়নপত্র দাখিল করেছেন।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপি থেকে মোহাম্মদ মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. মোছাদ্দেক ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়াতুল্লাহ হাদী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের মো. মাসুদ মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) আলাল মিয়া, কমিউনিস্ট পার্টির মো. এনামুল হক, খেলাফত মজলিশ থেকে আহমদ আলী, স্বতন্ত্র মো. মাসুদ হিলালী, রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন ও খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির এডভোকেট মো. জালাল উদ্দীন, জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মো. আবুল বাসার রেজওয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহরিয়ার জামান, স্বতন্ত্র মো. আনিসুজ্জামান খোকন ও স্বতন্ত্র নূর উদ্দিন আহমেদ।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির ড. মুহাম্মদ ওসমান ফারুক, জাতীয় পার্টির মো. মুজিবুল হক ও মো. আবু বকর ছিদ্দিক, জামায়াতে ইসলামীর জেহাদ খান, খেলাফত মজলিশের আতাউর রহমান শাহান, গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলনের মো. আলমগীর হোসাইন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোহাম্মদ আমিনুল ইসলাম, স্বতন্ত্র জাহাঙ্গীর আলম মোল্লা ও স্বতন্ত্র এ কে এম আলমগীর।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির এ্যাড. মো. ফজলুর রহমান, জামায়াতে ইসলামীর এ্যাড. মো. রোকন রেজা শেখ, ইসলামী আন্দোলনের বিল্লাল আহমেদ মজুমদার, স্বতন্ত্র ডাঃ মো. শাহীন রেজা চৌধুরী, স্বতন্ত্র আবদুর রহিম মোল্লা ও স্বতন্ত্র কাজী রেহা কবির, ইনসানিয়াত বিপ্লব এর নূরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের খায়রুল ইসলাম ঠাকুর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জয়নাল আবদিন।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বিএনপির সৈয়দ এহসানুল হুদা, জামায়াতে ইসলামীর মো. রমজান আলী, ইসলামী আন্দোলনের মোহাম্মদ দেলাওয়ার হোসাইন, জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. অলি উল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগের মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান ইকবাল ও স্বতন্ত্র এ এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম)।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির মো. শরীফুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিশের আতাউল্লাহ আমিন, ইনসানিয়াত বিপ্লব এর নাইমুল হাসান, খেলাফত মজলিসের সাইফুল ইসলাম,
ইসলামী আন্দোলনের মোহাম্মদ মুছা খান, জাতীয় পার্টির মোহাম্মদ আয়ুব হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন, জনতার দলের নূরুল কাদের সোহেল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়া, গণফোরামের শাফি উদ্দিন আহাম্মদ ও স্বতন্ত্র শরিফুল হক জয়।

মনোনয়ন দাখিল শেষে দল ও স্বতন্ত্র সকল প্রার্থীদের দাবি দেশ গঠনে একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও জনগণের ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনে প্রশাসন ও জনগণ সবাই মিলেমিশে স্বার্থক সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন করা।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ