1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জ-৬ আসনে কেন্দ্রীয় বিএনপির হেভিওয়েট নেতা শরীফুল আলমসহ ১২ প্রার্থী এখন মাঠে

  • প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৮৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে হেভিওয়েট ও পরিচ্চন্ন রাজনৈতিক নেতা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে এনসিপি’ ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১১জন প্রার্থী নির্বাচনের মাঠে নেমেছেন।

গত ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত তারা কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসিন খন্দকার এবং ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কে.এম. মামুনুর রশীদ এর নিকট পৃথক পৃথক ভাবে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

বিএনপি মনোনীত প্রার্থী শরীফুল আলমসহ মনোনয়ন দাখিলে অন্যান্য প্রার্থীরা হলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা খান (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা), খেলাফত মজলিস মনোনীত প্রার্থী খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (দেয়াল ঘড়ি),জনতার দলের নূরুল কাদের সোহেল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মো. নজরুল ইসলাম (শাপলা কলি), ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (মোমবাতি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে নাঈমুল হাসান (আপেল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে), জাতীয় পার্টি থেকে মনোনীত মোহাম্মদ আয়ূব হুসেন (লাঙ্গল), গণফোরাম থেকে মনোনীত শাফি উদ্দিন আহাম্মদ (উদীয়মান সূর্য) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল হক জয়।

এদিকে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্দেশনায় ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীনকে রিকসা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মাওলানা কবির হোসাইন মনোনয়নপত্র জমা দেননি। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা আমায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল মতিন।

কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৬১জন। এদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৮৩ হাজার ৮শত ৯০ জন ও পুরুষ ভোটারের সংখ্যা ৮৬ হাজার ৭৬৯জন। এছাড়া হিজরা ভোটার ২ জন। মোট ভোট কেন্দ্র ৫৬ টি।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ