মাহবুব আলম, অষ্টগ্রাম থেকেঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন। তাঁর পক্ষে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ গণসংযোগকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন দেওঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর আলম চৌধুরী, সাবেক যুবদলের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুমান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কবীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ আসকর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিদ্দান মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন ঠাকুর, ২নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মোঃ ওসমান মিয়া, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ মিয়া এবং ছাত্রনেতা শাকিল মিয়া।
নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণ প্রমাণ করে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সময়ের ব্যাপার মাত্র। তারা শান্তিপূর্ণভাবে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।