1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আমি নারী সরল ও নরম কিন্তু দূর্বল নই! অষ্টগ্রামে গণমিছিল পূর্ব বক্তব্যে স্বতন্ত্র নারী এমপি প্রার্থী কাজী রেহা কবির সিগমা

  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের ফুটবল প্রতীকের নারী স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবীর সিগমার নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে অষ্টগ্রাম উপজেলা সদরের কাজী পাড়া থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বঅষ্টগ্রামের হাইস্কুল মোড়ে গিয়ে সন্ধ্যায় সমাপ্ত হয়।

মিছিলে আনুমানিক দেড়সহস্রাধিক নারী ও পুরুষ সমর্থক অংশগ্রহণ করেন। এসময় ফুটবল প্রতীকের পক্ষে নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো অষ্টগ্রাম সদর এলাকা। অংশগ্রহণকারীরা এলাকার উন্নয়ন, পরিবর্তন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও হাওর উন্নয়নের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন।

নির্বাচনী গণমিছিল পূর্ব বক্তব্যে কাজী রেহা কবীর সিগমা বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার এগিয়ে চলার শক্তি। তিনি ভোটারদের কাছে ফুটবল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

এ সময় তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণায় একটি দলের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা আমার কর্মীদের ভয়ভীতি ও বাধার সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করতে চায় কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর মানে আমি নারী সরল ও নরম কিন্তু দূর্বল নই বলে সকলকে নির্বাচনী আইন মেনে সম্প্রীতির রাজনীতিরও আহবান ও ফুটবল প্রতীকে ভোট চান।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ