1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

এখন নিয়ে পাঁচবার আপনাদের দুয়ারে এসেছি, আমাকে একটা ভোট দিয়ে আপনাদের কাজে লাগান-শরীফুল আলম

  • প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

এখন নিয়ে পাঁচবার আপনাদের দুয়ারে এসেছি। একজন ভিক্ষুক বারবার আপনাদের কাছে আসে আপনাদের কি দয়া লাগে না? আমাকে একটা ভোট ভিক্ষা দেন। ভোট দিয়ে আপনাদের কাজে লাগান আমাকে। রাজনীতিতে আমার কোন কিছু দরকার নাই। আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছে। আমি আপনাদের দিতে এসেছি নিতে আসি নাই।

গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের ২নং ওয়ার্ড বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু সরণি ব্রাক ব্যাংক সংলগ্ন জেলা পরিষদ মাঠে এক উঠান বৈঠকে এসব কথা বলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব, কুলিয়ারচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

পথসভা ও উঠান বৈঠকে তিনি আরো বলেন, ভৈরব কুলিয়ারচরের উন্নয়নে আমি কাজ করতে চাই। ভৈরবে অবহেলিত জনপদকে উন্নয়নের জনপদে পরিণত করতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে আমি পাশ করতে পারলে ভৈরবের জগন্নাথপুর হয়ে ভৈরব বাজার, ছায়তনতলা আগানগর হয়ে মেন্দিপুর পর্যন্ত একটি বেড়িবাঁধ নির্মান করা হবে। এই ভৈরব রক্ষা বাধ হবে আমার প্রথম কাজ। ভৈরবে নাম মাত্র ১০০ শয্যা হাসপাতাল ও ২০ শয্যা ট্রমা হাসপাতালকে পরিপূর্ণ চিকিৎসা সেবার উপযোগী করে গড়ে তুলা হবে।

ভৈরবে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় বানানো হবে। ভৈরবকে মাদকমুক্ত ও ছিনতাই মুক্ত সমাজ গড়ে তুলা হবে। প্রয়োজনে আমি যুবসমাজের জন্য কাজের ব্যবস্থা করর দিবো। ভৈরবে একটি ব্যাবসায়িক ইকোনমিক জোন গড়ে তোলা হবে। বন্দর নগরী ভৈরবে একটি নান্দনিক পার্ক গড়ে তুলা হবে। ভৈরবের নাম মাত্র স্টেডিয়ামকে জাতীয় মানের স্টেডিয়ামে গড়ে তুলা হবে। যেখানে দেশ বিদেশের নামি দামি প্লেয়াররা খেলতে আসবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। বিএনপি ক্ষমতায় এলে অস্বচ্ছ নারী, কৃষক ও ইমাম উলামাদের স্বচ্ছতা বৃদ্ধি করতে মাসিক সহায়তা দেয়া হবে। আগামী ১২ তারিখ আমার জন্য একটি কঠিন পরীক্ষার দিন। আমাকে আপনাদের ভাই ও আপনাদের সন্তান হিসেবে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দিন। আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদের জন্য কাজ করবো আপনাদের পাশে থাকবো।

তিনি বলেন, ভৈরবে একটি মহল উস্কানি দিয়ে ও ফাঁদ পেতে নির্বাচন বানচালের চেষ্টা করবে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। তাদের ফাঁদে পা দেয়া যাবে না। যার যার ওয়ার্ডে যার যার কেন্দ্রে অতল প্রহরীর মতো অবস্থান নিয়ে নির্বাচন শেষ করে ভালোভাবে যাচাই করে রেজাল্ট শিট হাতে পেয়ে সই করবেন। ফলাফল হাতে না পেয়ে কোন ব্লাংক সই করবেন না। সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানা তিনি।

শরীফুল আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট কেন্দ্রে সকালে যাবেন। ভোট দিয়ে এসে সকালের নাস্তার জন্য চুলা জ্বালাবেন। সকাল আমার জন্য নাস্তা বানাবেন নাস্তায় রাখবে চটা পিঠা, চিতল পিঠা, পাইলা চিতল পিঠা, গোলগোল্লা বানাবেন, চেপা শুটকি, চুই পিঠা, কাঁঠালের বিচির সাথে চিংড়ি ও চেপা শুটকির ভর্তা বানাবেন।

আমরা ঈদের আনন্দে একসাথে সকালের নাস্তা করবো। পুরুষ ভোটারদের বলেন, ফজরের নামাজ ভোট কেন্দ্রের আশে পাশে মসজিদে পড়বেন। ভোট দেয়ার পাশাপাশি ভোট কেন্দ্র নির্বাচন শেষ হওয়া পর্যন্ত পাহারায় রাখতে হবে।

এ সময় উঠান বৈঠক ও পথসভায় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ইসমাইল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মারুকী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সাইফুল হক, মোহাম্মদ নুরুজ্জামান, পৌর বিএনপির সহ-সভাপতি মো. জিল্লুর রহমান, মো. আক্তারুজ্জামান, হাজী মো. আনিস উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুল হক জাবেদ প্রমুখ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ