1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দাকে পুনরুজ্জীবিত করার আশ্বাস: শেষ জনসভায় জামাত প্রার্থী ডা. জেহাদ খান’র

  • প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮০ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকে:

আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান (অব.)-এর শেষ নির্বাচনী জনসভায় তিনি বলেন, দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী খনন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং কৃষিখাতকে আধুনিক ও টেকসই করার উদ্যোগ নেওয়া হবে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তাড়াইল উপজেলা পুরাতন ডাকবাংলো রোড সংলগ্ন বালুর মাঠে এ শেষ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. হাবিবুর রহমান ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এম কে মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান (অব.) বলেন, দেশের মানুষ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। জনগণের রায়ে নির্বাচিত হলে তিনি কিশোরগঞ্জ-৩ আসনকে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও উন্নত জনপদে রূপান্তর করবেন। তিনি ভোটারদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক বলেন, প্রফেসর কর্নেল ডা. জেহাদ খান একজন আদর্শবান ও গ্রহণযোগ্য নেতৃত্ব। তিনি নির্বাচিত হলে জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

চাকসু’র সাবেক জিএস সাঈদ বিন হাবিব বলেন, ১১ দলীয় ঐক্যজোট একটি ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে দাড়িপাল্লা প্রতীকের বিকল্প নেই।

জেলা হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণচন্দ্র বসাক বলেন, ডা. জেহাদ খান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নির্বাচিত হলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিক সমান মর্যাদা পাবে।

জনসভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যজোটের শরিক দলগুলোর নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। শেষ পর্যায়ে দোয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনসভা সমাপ্ত হয়।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ