1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবেঃ তাড়াইলে-ড. এম ওসমান ফারুক

  • প্রকাশের সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৯ বার পড়া হয়েছে

রুহুল আমিন, তাড়াইল থেকেঃ

তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন রাজনৈতিক অগ্রাধিকারের শীর্ষে থাকবে স্বীকার করে সাবেক শিক্ষামন্ত্রী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম ওসমান ফারুক বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পূর্ব সাচাইল বালুর মাঠে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা বিএনপির আয়োজনে আসছে ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. এম ওসমান ফারুক আরও বলেন, বর্তমান শাসনামলে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র আজ বিপন্ন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনা হবে।”

এর আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভার সূচনা করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম। সভা পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক শরীফ আহম্মেদ আলেক, যুগ্ম-সম্পাদক সামির হোসেন সাকি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুজ্জামান মোস্তফা, কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল মোহাম্মদ গাউস এবং এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা।

বক্তারা বলেন, বর্তমান শাসনামলে সাধারণ মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুককে বিজয়ী করার কোনো বিকল্প নেই। এছাড়াও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়ারুল কবির খান। তিনি বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।

জনসভায় তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়ন থেকে মিছিল সহকারে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢোল, বাদ্যযন্ত্র, হাততালি ও বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জনসভা প্রাঙ্গণ। দলে দলে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের ফেস্টুন ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হলে একপর্যায়ে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম ওসমান ফারুককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ