নিজস্ব প্রতিনিধিঃ
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী ও একটি আসনে বিএনপি’র বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনে ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।
ফলাফলঃ সংসদীয় আসন কিশোরগঞ্জে -১ (সদর ও হোসেনপুর) মোট কেন্দ্র ১৮১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মাজহারুল ইসলাম-বিএনপি (ধানের শীষ)-১ লাখ ২৪ হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী হেদায়াতুল্লাহ হাদী-১১ দলীয় জোট (রিকশা)-১ লাখ ১ হাজার ১৩২ পেয়ে পরাজিত হয়েছেন।
সংসদীয় আসন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী উপজেলা) মোট ১৭০ কেন্দ্রের ফলাফলে এ্যাড, জালাল
উদ্দীন (ধানের শীষ)-১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বিজয়ী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা)-১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সংসদীয় আসন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা) মোট ১৫১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ড. এম ওসমান ফারুক (ধানের শীষ)-১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা: জেহাদ
খান (দাঁড়িপাল্লা)-১ লাখ ২ হাজার ৪৭৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) মোট কেন্দ্র-১৫০ প্রাপ্ত ফলাফলে এ্যাড, ফজলুর রহমান (ধানের শীষ)- ১ লাখ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড, রোকন রেজা শেখ (দাঁড়িপাল্লা) ৫৭ হাজার ৮২৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর)
মোট কেন্দ্র-১১৯ প্রাপ্ত ফলাফলে
স্বতন্ত্র বিএপির বিদ্রোহী প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল (হাঁস মার্কা)-৭৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ)-৬৬ হাজার ৪৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর উপজেলা) মোট কেন্দ্র-১৪২ প্রাপ্ত ফলাফলে মো: শরীফুল আলম (ধানের শীষ)-১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট পেয়ে ভূমিধস বিজয় অর্জন করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আতাউল্লাহ আমীন (রিকশা)-৪৪ হাজার ৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ৬৪ ভোট বেশি পেয়ে সারাদেশে দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।