1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের থেকে মন্ত্রীসভায় ডাক পেয়েছেন শরীফুল আলম

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

নবনির্বাচিত ও নবঘটিত বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-
কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মো. শরীফুল আলম তার ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ একটি পোষ্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও দলীয় সূত্রে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার বিকাল ৪ টায় বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংসদ প্লাজায় অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মো. শরীফুল আলম। এর পরপর মন্ত্রিপরিষদে শপথ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা জানান মো. শরীফুল আলম।

এদিকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, শরিফুল আলমকে শিল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে।

জানা যায়, কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার এ আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন মো. শরীফুল আলম তাদের সাথে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন। এবার দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। তিনি গত ৩০ বছর যাবত বিএনপির রাজনীতি করছেন। গত ১৫ বছর বিগত সরকার কর্তৃক তিনি জেল-জুলুম, অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে গেছেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৫ম বার বিএনপির প্রার্থী হয়ে দেড়লাখের বেশি ভোটের ব্যবধানে মো. শরীফুল আলম বিজয়ের মুকুট পড়লেন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

শরিফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ