1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ভৈরবে আইনের শাসন প্রতিষ্ঠা ও চাঁদা-মাদক-ছিনতাইয়ে জিরো টলারেন্স ঘোষণা প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি’র

  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

ভৈরব ও কুলিয়ারচর এলাকায় অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। একই সঙ্গে ভৈরবকে মাদক ও ছিনতাইমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন তিনি।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিন দিনের কর্মসূচি নিয়ে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় এসে ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। আমি সবার সমস্যা বোঝার চেষ্টা করেছি। বৃহত্তর স্বার্থে সর্বদলীয় অংশগ্রহণে আমরা এক। এখন আর আলোচনার সময় নেই, কাজের সময়। আমি কথায় নয়, কাজে বিশ্বাসী।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো আপস করা হবে না। ‘চিরতরে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি নির্মূল করতে হবে। ভৈরব-কুলিয়ারচরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাসযোগ্য ভৈরব গড়ে তুলতে চাই। আমার নির্বাচনী এলাকা সারাদেশে মডেল হিসেবে গড়ে তুলব।’ তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং হাজী আসমত কলেজে দ্রুত মাস্টার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভৈরবে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্মাণাধীন ট্রমা হাসপাতাল ও ১০০ শয্যার হাসপাতাল দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও উন্নয়ন করা হবে বলেও জানান তিনি। এছাড়া একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও বলেন।

তিনি বলেন, ‘কোনো বিশেষ গোষ্ঠী বা ব্যক্তিকে সুবিধা দিতে রাজনীতিতে আসিনি। সর্বস্তরের মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েছি। ভৈরবে মাদক, ছিনতাই ও অরাজকতা বেড়েছে-এসবের স্থায়ী সমাধান করা হবে।’

ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি মানুষ, আমার ভুল হতে পারে। ভুল হলে ধরিয়ে দেবেন। গণতান্ত্রিক সমালোচনা করবেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম, র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তপন সরকার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহবুব উল্লাহ মুছা প্রমুখ।

মতবিনিময় সভা শেষে দুপুর আড়াইটায় প্রতিমন্ত্রী বন্দর নগরী ভৈরব বাজারের গোপাল জিউর মন্দির পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এরপর তিনি বিকেল ৩ টায় স্থানীয় বাসস্ট্যান্ডে ভৈরব উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত ও মতবিনিময় করেন। সন্ধ্যায় পৌর শহরের চন্ডিবের এলাকায় জোবাইদা ওয়াজির ইতিমখানায় শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে ইফতার করে তার প্রথম দিনের কর্মসূচী সমাপ্ত করেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ