1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ভৈরবে ফ্যামিলী কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বস্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ-৬ (ভৈরব- কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম তার নির্বচনী এলাকা ভৈরবে ফ্যামিলী কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের ১ হাজার ১০ জন দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ফ্যামেলী কার্ড বিতরণ করা হয়।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ১ হাজার ১০ জনের মধ্যে লিজা বেগম, সোনিয়া বেগম, রেহেনা বেগম, হেলেনা বেগম ও দিয়াসমিন বেগমের হাতে ফ্যামেলী কার্ড তুলে দেন।

ফ্যামিলী কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি সাংবাদিকদের বলেন, ভৈরবের একটি ওয়ার্ডে ১ হাজার ১০ জন দরিদ্র পরিবারকে ফ্যামিলী কার্ডের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। তবে যারা বয়স্ক, বিধবা ও অন্যান্য ভাতা পাচ্ছে এবং অর্থনৈতিক স্বচ্ছলতা আছে এমন কিছু মানুষ ছাড়া সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। তাছাড়া কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

ভৈরব-কুলিয়ারচর আমার নির্বাচনী এলাকায় ১ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর কাজ শীঘ্রই শুরু হবে।

এ সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এর নির্বাচনী ওয়াদা ছিলো ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ করা। আমাদের দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের ২১ দিনের মাথায় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। ইতিমধ্যই তিনি কৃষি ঋন সুদসহ ১০ হাজা টাকা মওকুফ করেছেন। তাছাড়া বাংলাদেশের ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ভৈরবে তার নির্বাচনী এলাকায় ফ্যামেলী কার্ড দেয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান ও শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল-আমিন প্রমূখ।

ফ্যামেলী কার্ড পেয়ে লিজা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, আমার পরিবারে ৫ জন সদস্য নিয়ে খুব আর্থিক কষ্টে আছি। আজ কার্ডটি পেয়ে আনন্দিত হলাম।

হাসিনা বেগম নামের এক গৃহিনী ফ্যামেলী কার্ড পেয়ে বলেন, আমার মোবাইলে আজ ২৫০০ টাকা সরকার থেকে পেলাম। তিন সন্তান লেখাপড়া করে, তাদের খরচ ঠিকমত দিতে পারতাম না। ফ্যামেলী কার্ডের এ টাকায় সন্তানদের খরচ মেটাতে পারব।
সুমী বেগম বলেন, ফ্যামেলী কার্ড পেয়ে আজই টাকা পেলাম। তিনবেলা খাবার জুটেনা। এখন কিছুটা অভাব দূর হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শরীফুল আলম ভৈরব উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করে উপজেলা আইন শৃঙ্খলা সভায় যোগ দেন।

পরে তার নির্বাচনী এলাকা কুলিয়ারচর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বিকালে ভৈরব প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ