1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

কটিয়াদীতে ঈদ উপলক্ষে ৫শ পরিবারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্ধকৃত ৫শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপজেলায় ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৫শ পরিবারে অসহায় ও নিম্নআয়ের নারী-পুরুষকে জনপ্রতি ১ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, মো. শহিদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, পৌর বিএনপির যুগ্ম ষাধারন সম্পাদক মো. শাহজাহান সিরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, পৌর যুবদলের আহবায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. শরিফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্ধকৃত ৫শ গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। তিনি আরো বলেন, জনগণের আঙ্গুলের কালি মুছে যাওয়ার আগের সরকার তাঁর দেওয়া অঙ্গীকার পুরণ করছেন। ভবিষ্যতেও এই সরকারের সকল ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমি সবসময় আপনাদের কল্যাণে কাজ করে যাবো।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ