1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ অভিজিৎ শর্মা বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ফজলুর রহমান এমপির ব্যক্তিগত সহকারী হিসেবে মোঃ এনামুল মোল্লা নিয়োগ পেলেন চুরি ও মাদকরোধে সরারচর বাজারে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ এফ এম সিদ্দিকীকে-সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিনন্দন ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ প্রেসক্লাব’র আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন সারা দেশের ন্যায় তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন

প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ চাষের প্রণোদনা বিতরণ করেন

  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর থেকেঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৮শ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ চাষের প্রণোদনা বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হতদরিদ্র কৃষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে চাষাবাদে যে বৈপ্লবিক নজির রেখে গেছেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রাখছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খনন কর্মসূচি ইতিমধ্যে দৃশ্যমান। আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’-এর মতো যুগান্তকারী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাট চাষিদের সুবিধার জন্য সরকার সবসময় উন্নত মানের বীজ সরবরাহ নিশ্চিত করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। আপনারা হিসেব মিলিয়ে দেখুন, গত বছরের তুলনায় এ বছর তেলের চাহিদা কেন দ্বিগুণ বেড়ে যাবে? আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আগামী তিন থেকে চার মাসের জন্য প্রয়োজনীয় তেলের মজুদ আমাদের কাছে রয়েছে।”

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এখনো ভর্তুকি দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এক শ্রেণির মোটর বাইকারদের অপ্রয়োজনীয় মজুদ বা অতিরিক্ত ব্যবহারের কারণে বাজারে সাময়িক অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

পাটবীজ বিতরণ শেষে প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কালী নদীতে কচুরিপানা অপসারণ ও নৌ-যোগাযোগ নির্বিঘ্ন করার লক্ষ্যে কুলিয়ারচর বাজার লঞ্চঘাট এলাকা পরিদর্শনসহ কচুরিপানা পরিষ্কার কার্যক্রম তদারকি করেন এবং কুলিয়ারচর বাজার লঞ্চঘাটে একটি নতুন জেটি নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ্ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার প্রমূখ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ