1. admin@dainikujanvati.com : Hbm Khairul : Hbm Khairul
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলাবোতে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন গাজীপুর জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন কালীগঞ্জের ইউএনও এটিএম কামরুল ইসলাম ইটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাজিতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদীর মাও. ওমর ফারুক’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মাদক-সন্ত্রাস দমনের দাবি কটিয়াদীর চাঞ্চল্যকর আনোয়ার হত্যা মামলার প্রধান আসামী মহরম আলী গ্রেপ্তার ১৯৯তম ঈদুল আযহার ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে পুনঃস্থাপন সাবেক প্রধানন্ত্রী খালেদা জিয়ার নাম ফলক ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবিতে নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১২ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র সভাপতিত্বে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কিশোরগঞ্জ-১) এর মাননীয় সাংসদ মোঃ মাজহারুল ইসলাম এমপি।

সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ, শহরে যানজট নিরসন, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, মাদক বিরোধী অভিযান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও অবহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ অমিত শর্মাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সিনিয়র কর্মকর্তাগন এবং জেলা পুলিশ কিশোরগঞ্জ এর সিনিয়র কর্মকর্তাগণ।

ফেসবুকে শেয়ার করুন

এই ধরণের আরও নিউজ